২। বিষয় বা প্রসঙ্গের পরিপন্থি কোনো কিছু না থাকিলে, এই অধ্যাদেশে- (১) “অধ্যক্ষ” অর্থ সংযুক্ত কলেজের প্রশাসনিক প্রধান; (২) “আচার্য” অর্থ বিশ্ববিদ্যালয়ের আচার্য; (৩) “উচ্চ শিক্ষা কো-অর্ডিনেটর” অর্থ কোনো একাডেমিক ডিপার্টমেন্টের সমন্বয়ক; (৪) “উপাচার্য” অর্থ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য; (৫) “উপ-উপাচার্য” অর্থ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য; (৬) “একাডেমিক কাউন্সিল” অর্থ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল; (৭) “কর্তৃপক্ষ” অর্থ ধারা ২০ এ উল্লিখিত কর্তৃপক্ষ; (৮) “কমিশন” অর্থ University Grants Commission of Bangladesh Order, 1973 (P.O. No. 10 of 1973) এর অধীন গঠিত University Grants Commission; (৯) “কলেজ…