১৯। বিশ্ববিদ্যালয়ের যে সকল কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ পদ্ধতি, দায়িত্ব ও ক্ষমতা সম্পর্কে এই অধ্যাদেশের কোথাও উল্লেখ নাই, সিন্ডিকেট সংবিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে কমিশন কর্তৃক অনুমোদিত জনবল কাঠামো অনুযায়ী সেই সকল কর্মকর্তা-কর্মচারীর নিয়োগ পদ্ধতি, দায়িত্ব ও ক্ষমতা নির্ধারণ করিবে।