১৫। (১) রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট নিয়োগ কমিটির সুপারিশ সাপেক্ষে ও সিন্ডিকেটের অনুমোদনক্রমে নিয়োগপ্রাপ্ত হইবেন। (২) রেজিস্ট্রার উপাচার্য কর্তৃক তাহার হেফাজতে ন্যস্ত সকল গোপনীয় প্রতিবেদন, বিশ্ববিদ্যালয়ের সকল রেকর্ডপত্র, দলিলপত্র ও সাধারণ সিলমোহর, ইত্যাদি রক্ষণাবেক্ষণ করিবেন। (৩) রেজিস্ট্রার সিন্ডিকেট কর্তৃক তাহার তত্ত্বাবধানে ন্যস্ত বিশ্ববিদ্যালয়ের সকল সম্পত্তির তত্ত্বাবধায়ক হইবেন। (৪) বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস সংক্রান্ত চিঠিপত্র আদান প্রদান করিবেন। (৫) সিনেট, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সচিবের দায়িত্ব এবং উপাচার্য কর্তৃক প্রদত্ত অন্যান্য দায়িত্ব পালন…