১৪। (১) আচার্য, তদ্কর্তৃক নির্ধারিত শর্তে ৪ (চার) বৎসর মেয়াদের জন্য একজন ট্রেজারার নিযুক্ত করিবেন: তবে শর্ত থাকে যে, কোনো ব্যক্তি একাদিক্রমে বা অন্য কোনোভাবে ট্রেজারার হিসাবে ২ (দুই) মেয়াদের অধিক সময়ের জন্য নিয়োগ লাভের যোগ্য হইবেন না। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, আচার্য যেকোনো সময় ট্রেজারারের নিয়োগ বাতিল করিতে পারিবেন। (৩) ছুটি, অসুস্থতা বা অন্য কোনো কারণে ট্রেজারারের পদ সাময়িকভাবে শূন্য হইলে উপাচার্য অবিলম্বে আচার্যকে তদ্সম্পর্কে অবহিত করিবেন এবং আচার্য ট্রেজারারের কার্যাবলি সম্পাদনের জন্য যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন বিবেচনা করিবেন, সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করিবেন।…