১৩। (১) আচার্য, তদ্কর্তৃক নির্ধারিত শর্তে ৪ (চার) বৎসর মেয়াদের জন্য ২ (দুই) জন উপ-উপাচার্য নিয়োগ করিবেন: তবে শর্ত থাকে যে, কোনো ব্যক্তি একাদিক্রমে বা অন্য কোনোভাবে উপ-উপাচার্য হিসাবে ২ (দুই) মেয়াদের অধিক সময়ের জন্য নিয়োগ লাভের যোগ্য হইবেন না। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, আচার্য যেকোনো সময় উপ-উপাচার্যের নিয়োগ বাতিল করিতে পারিবেন। (৩) উপ-উপাচার্য সংবিধি ও বিশ্ববিদ্যালয় বিধিমালা দ্বারা নির্ধারিত এবং আচার্য বা উপাচার্য কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালন করিবেন।