১১। (১) সিনেট কর্তৃক মনোনীত ৩ (তিন) সদস্যবিশিষ্ট প্যানেল হইতে আচার্য, তদ্কর্তৃক নির্ধারিত শর্তে, একজনকে ৪ (চার) বৎসর মেয়াদের জন্য উপাচার্য পদে নিয়োগ করিবেন: তবে শর্ত থাকে যে, কোনো ব্যক্তি একাদিক্রমে বা অন্য কোনোভাবে উপাচার্য হিসাবে ২ (দুই) মেয়াদের অধিক সময়ের জন্য নিয়োগ লাভের যোগ্য হইবেন না। (২) উপ-ধারা (১) এ যাহা কিছুই থাকুক না কেন, আচার্য যেকোনো সময়ে উপাচার্যের নিয়োগ বাতিল করিতে পারিবেন। (৩) ছুটি, অসুস্থতা বা অন্য কোনো কারণে উপাচার্যের পদ শূন্য হইলে আচার্য উপাচার্য পদের দায়িত্ব পালনের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবেন।