৫৫৷ (১) Bangladesh Institutes of Technology Ordinance, 1986 (Ordinance No. XXI of 1986), অতঃপর উক্ত Ordinance বলিয়া উল্লিখিত, এতদ্বারা রহিত করা হইল৷ (২) উক্তরূপ রহিত হইবার সংগে সংগে- (ক) Bangladesh Institute of Technology, Dhaka, অতঃপর উক্ত বিআইটি বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে এবং তদ্স্থলে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর স্থাপিত হইয়াছে বলিয়া গণ্য হইবে; (খ) উক্ত বিআইটির তহবিল, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং সিকিউরিটিসহ সকল স্থাবর ও অস্থাবর সম্পত্তি এবং ঐ সকল সম্পত্তিতে উক্ত বিআইটির যাবতীয় অধিকার ও স্বার্থ বিশ্ববিদ্যালয়ে ন্যস্ত হইবে; (গ) উক্ত বিআইটির সকল ঋণ, দায় ও দায়িত্ব এবং…