৩৷ (১) এই আইনের বিধান অনুযায়ী বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজী, ঢাকাকে উন্নীত ও রূপান্তর করিয়া উহার স্থান ও আঙ্গিনায় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর (Dhaka University of Engineering & Technology, Gazipur) নামে একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হইবে৷ (২) বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস-চ্যান্সেলর, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিলের সদস্যগণ সমন্বয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গঠিত হইবে৷ (৩) বিশ্ববিদ্যালয় একটি সংবিধিবদ্ধ সংস্থা হইবে এবং ইহার স্থায়ী ধারাবাহিকতা ও একটি সাধারণ সীলমোহর থাকিবে এবং এই আইনের বিধান সাপেক্ষে, ইহার স্থাবর ও অস্থাবর সকল প্রকার…