৯। কর্তৃপক্ষের ক্ষমতা ও কার্যাবলী হইবে নিম্নরূপ, যথাঃ— (ক) ঢাকা মহানগরীর যানজট নিরসনের লক্ষ্যে পরিবহন নীতিমালা ও স্কীম প্রণয়ন, অনুমোদন এবং পরিবহন মহাপরিকল্পনা প্রণয়ন ও উহা বাস্তবায়নের কার্যক্রম তদারকী; (খ) সরকারী ও বেসরকারী পরিবহন ব্যবস্থাপনার সুস্পষ্ট দিক-নির্দেশনাসহ উন্নত পরিবহণ সেবা নিশ্চিত করা; (গ) বিভিন্ন কর্তৃপক্ষ ও সংস্থার বাস্তবায়িতব্য পরিবহন সংশ্লিষ্ট প্রকল্পসমূহের চূড়ান্ত নক্সা অনুমোদন; (ঘ) Act এর Section 74 () এর অধীন প্রকাশিত মাস্টার প্ল্যান, DAP, STP ও অন্যান্য সমীক্ষা বিবেচনাক্রমে ঢাকার পরিবহন, যানবাহন, রাস্তা, ফুটপাত, রাস্তা সংলগ্ন স্থানের ব্যবস্থাপনা এবং পার্কিং নীতি প্রণয়ন;…