৮। কর্তৃপক্ষের লক্ষ্য ও উদ্দেশ্য হইবে নিম্নরূপ, যথাঃ— (ক) ঢাকা মহানগরীর যানজট নিরসনকল্পে ঢাকার পরিবহন খাতে কৌশলগত পরিকল্পনা এবং আন্তঃকর্তৃপক্ষ সহযোগিতা ও সমন্বয় করা; (খ) ঢাকার গণপরিবহন (Public Transport) সংক্রান্ত নীতি ও পরিকল্পনা বাস্তবায়নে দিক নির্দেশনা ও পরামর্শ প্রদান; (গ) Act এর Section 74 () এর অধীন অনুমোদিত ও প্রকাশিত মাস্টার প্ল্যান মোতাবেক ঢাকার সার্বিক উন্নয়নের নীতি-কৌশলের সংগে যানবাহন, পরিবহন ও এতদ্সম্পর্কিত অবকাঠামোর উন্নয়ন পরিকল্পনার সমন্বয় করা; (ঘ) ঢাকায় একটি নিরাপদ সমন্বিত পরিবহন ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে ভূমি ব্যবহারকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান, জনসেবা প্রদানকারী প্রতিষ্ঠান…