৭। পরিচালনা পরিষদ নিম্নবর্ণিত সদস্য সমন্বয়ে গঠিত হইবে, যথাঃ— (১) মন্ত্রী, যোগাযোগ মন্ত্রণালয়, যিনি উহার চেয়ারম্যানও হইবেন; (২) মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, পদাধিকারবলে, যিনি উহার ভাইস-চেয়ারম্যানও হইবেন;(৩) মেয়র, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, পদাধিকারবলে, যিনি উহার ভাইস-চেয়ারম্যানও হইবেন; (৪) সরকার কর্তৃক মনোনীত ৩ (তিন) জন সংসদ-সদস্য; (৫) সচিব, সড়ক বিভাগ, যোগাযোগ মন্ত্রণালয়, পদাধিকারবলে; (৬) সচিব, রেলপথ বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, পদাধিকারবলে; (৭) সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, পদাধিকারবলে; (৮) সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পদাধিকারবলে; (৯) সচিব,…