২৩। (১) এই আইনের অধীন কর্তৃপক্ষ গঠিত হইবার সংগে সংগে ঢাকা যানবাহন সমন্বয় বোর্ড, অতঃপর বিলুপ্ত বোর্ড বলিয়া উল্লিখিত, বিলুপ্ত হইবে। (২) বিলুপ্ত বোর্ড এর- (ক) সকল সম্পদ, অধিকার, ক্ষমতা, কর্তৃত্ব, সুবিধাদি এবং স্থাবর ও অস্থাবর সকল সম্পত্তি, নগদ ও ব্যাংকে গচ্ছিত অর্থ এবং অন্য সকল দাবি ও অধিকার কর্তৃপক্ষের নিকট স্থানান্তরিত হইবে এবং কর্তৃপক্ষ উহার অধিকারী হইবে; (খ) সকল ঋণ, দায় এবং দায়িত্ব কর্তৃপক্ষের ঋণ, দায় ও দায়িত্ব হইবে; (গ) সকল কর্মকর্তা ও কর্মচারী কর্তৃপক্ষের কর্মকর্তা ও কর্মচারী বলিয়া গণ্য হইবেন এবং বিলুপ্ত বোর্ডে কর্মরত থাকাকালে যে শর্তে চাকুরীতে নিয়োজিত ছিলেন, কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত না…