২। বিষয় বা প্রসংগের পরিপন্থী কোন কিছু না থাকিলে, এই আইনে— (ক) “ Act ” অর্থ Town Improvement Act, 1953 (E.B Act XIII of 1953); (খ) “কর্তৃপক্ষ” অর্থ এই আইনের ধারা ৪ এর অধীন প্রতিষ্ঠিত “ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ”; (গ) “গণপরিবহন” অর্থ সর্বস্তরের জনসাধারণের যাতায়াতের জন্য যাত্রী পরিবহন ব্যবস্থা; (ঘ) “চেয়ারম্যান” অর্থ পরিচালনা পরিষদের চেয়ারম্যান; (ঙ) “ডিটেইলড এরিয়া প্ল্যান (DAP) ” অর্থ Act এর অধীন মাস্টার প্ল্যানের আলোকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত বিস্তারিত এলাকাভিত্তিক পরিকল্পনা; (চ) “ঢাকা” অর্থ Act এর Section 1() এর অধীন ঢাকা সিটি এবং ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সীগঞ্জ,…