৯৪। কেউ যদি তাহার নিজের বা তাহার তত্তাবধানে থাকা গবাদিপশুকে রাস্তায় চলাফেরা করিতে বা কোন সম্পত্তিতে অনধিকার প্রবেশ করিতে দেন, তবে সেই ব্যক্তি তিন মাস পর্যন্ত মেয়াদের কারাদন্ডে অথবা পাঁচশত টাকা পর্যন্ত জরিমানা দন্ডে অথবা উভয় প্রকার দে- দন্ডনীয় হইবেন।