৯১। ৯০ ধারা অনুযায়ী সংবাদ পাইবার পর কেহ যদি আগে পুলিশের অনুমতি না নিয়া সেরকম কোন সম্পত্তি রদবদল করেন, গলিয়ে ফেলেন, বিকৃত করেন বা সরাইয়া ফেলেন অথবা রদবদল করান, গলান, বিকৃত করান অথবা সরাইয়া ফেলান, অনুরূপ সম্পত্তি চোরাই বা প্রতারণামূলকভাবে প্রাপ্ত হইয়াছে প্রমাণিত হইলে সে ব্যক্তি ছয় মাস পর্যন্ত মেয়াদের কারাদন্ডে অথবা এক হাজার টাকা পর্যন্ত জরিমানা দন্ডে অথবা উভয় প্রকার দন্ডনীয় হইবেন।