৯০। যদি কোন বন্ধকী ব্যবসায়ী, পুরাতন জিনিসের ব্যবসায়ী বা ধাতুনির্মিত জিনিসের কারিগর পুলিশের নিকট হতে কোন সম্পত্তি চুরি হইবার বা প্রতারণামূলকভাবে অপসারিত হইবার সংবাদ পাইবার পর পুলিশের দেওয়া বিবরণের সাথে সামঞ্জস্যপূর্ণ কোন সম্পত্তি প্রাপ্ত হন, অথবা বন্ধক, বিক্রি, বিনিময় বা রদবদলের জন্য তাহাকে দেয়ার প্রসত্মাব প্রাপ্ত হন এবং সেই ব্যক্তি যদি বিনা কারণে দেরি না করিয়া নিকটবর্তী থানায় সংবাদ দিতে না পারেন এবং যেই ব্যক্তির নিকট হইতে তিনি তাহা পাইয়াছেন বা যেই ব্যক্তি তাহা দেওয়ার প্রসত্মাব করিয়াছেন তাহার নাম ও ঠিকানা দিতে না পারেন তাহা হইলে তিনি দুই শত টাকা পর্যন্ত জরিমানা দন্ডে দন্ডনীয় হইবেন।