৯। এই অধ্যাদেশ বা ১৮৬১ সালের পুলিশ আইন (১৮৬১ সালের ৫নং আইন) অথবা বর্তমানে বলবৎ অন্য কোন আইন যাহাই বিহিত থাকুক না কেন, সরকার অথবা ইন্সপেক্টর-জেনারেল এই অধ্যাদেশ বলে নিযুক্ত কোন পুলিশ অফিসারকে ১৮৬১ সালের পুলিশ আইন (১৮৬১ সালের ৫নং আইন) অনুসারে গঠিত পুলিশ বাহিনীতে বদলী করিতে পারিবেন এবং ১৮৬১ সালের পুলিশ আইন (১৮৬১ সালের ৫ নং আইন) অনুসারে নিযুক্ত কোন পুলিশ অফিসারকে এই অধ্যাদেশ অনুসারে গঠিত পুলিশ বাহিনীতে বদলী করিতে পারিবেন এবং অনুরূপভাবে বদলি হইবার পর সংশিস্নষ্ট পুলিশ অফিসার যে বাহিনীতে বদলী হইয়াছেন সকল উদ্দেশ্যেই সেই বাহিনী ও সেই আইনের অধীনে আইন অনুসারে নিযুক্ত অফিসার বলিয়া গণ্য হইবেন। তবে শর্ত…