৮৯। যদি কোন ব্যক্তি কোন সরকারি হাসপাতাল বা কারাগারের ভারপ্রাপ্ত ব্যক্তির অনুমতি ছাড়া মদজাতীয় তরল বা উত্তেজক মাদকদ্রব্য অথবা মাতলামি সৃষ্টিকারী ঔষধ বা সংমিশ্রণ সেই হাসপাতাল বা কারাগারের ভিতরে অথবা কোন শৃংখলাবদ্ধ বাহিনীর দখলভুক্ত কোন ব্যারাক বা দালানের ভিতরে অথবা কোন শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে নিয়ে যান বা নেয়ার চেষ্টা করেন, তবে সে ব্যক্তি তিন মাস পর্যন্ত মেয়াদের কারাদন্ডে অথবা পাঁচশত টাকা পর্যন্ত জরিমানা দন্ডে অথবা উভয় প্রকার দন্ডনীয় হইবেন এবং সেই তরল জাতীয় দ্রব্য বা মাদকদ্রব্য, ঔষধ বা সংমিশ্রণ সরকার বাজেয়াপ্ত করিবে।