৮৮। যদি কাহারও নিকট এমন কিছু থাকে বা কেউ এমন কিছু কোনভাবে অন্য কাউকে দেন অথবা বিক্রি করিতে বা বন্ধক দিতে চান যাহা চোরাই বা প্রতারণার মাধ্যমে পাওয়া বলিয়া মনে হয়, সেই ব্যক্তি যদি তাহার সেই সম্পত্তি সম্পর্কে হিসাব দিতে না পারেন, তবে সে এক বৎসর পর্যন্ত মেয়াদের কারাদন্ডে অথবা দুই হাজার টাকা পর্যন্ত জরিমানাদন্ড অথবা উভয় প্রকার দন্ডনীয় হইবেন।