৮৭। পুলিশ অফিসার বা কোন প্রতিরক্ষা বাহিনীর সদস্য বা বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য এবং সেরকম পদে কার্যরত ব্যক্তি ছাড়া অন্য কেউ যদি আইনসঙ্গতভাবে প্রাপ্ত ক্ষমতা ছাড়া তরবারি, আগ্নেয়াস্ত্র বা আক্রমণ করিবার জন্য কোন অস্ত্র বা কোন বিস্ফোরক বা ক্ষার জাতীয় পদার্থ নিয়ে কোন রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে অবস্থান করেন, তবে যেকোন পুলিশ অফিসার তাহাকে নিরস্ত্র করিতে পারিবেন এবং সেই অস্ত্র বা পদার্থ আটক করিতে পারিবেন; সেই ব্যক্তি পুলিশ কমিশনার কর্তৃক আরোপিত অনূর্ধ্ব এক হাজার টাকা জরিমানা এক মাসের মধ্যে পরিশোধ করিয়া তাহা খালাস না করিলে তাহা সরকারের বাজেয়াপ্ত হইবে।