৮৫। কেহ যদি জেনেবুঝে দমকল বাহিনীকে বা এর কোন অফিসার বা কর্মীকে অগ্নিকান্ডের মিথ্যা সংকেত দেন বা দেওয়ান, তাহা রাস্তায় অবস্থিত অগ্নিসংকেত দ্বারা বা সংবাদ পাঠাইয়া বা অন্য যেকোনভাবেই হোক, অথবা সেরকম মিথ্যা সংকেত দানের উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে রাস্তায় অবস্থিত অগ্নিসংকেতযন্ত্রের কাঁচ ভাঙ্গেন বা তাহা অন্য কোনরূপে বিনষ্ট করেন, তাহা হইলে সেই ব্যক্তি তিন মাস পর্যন্ত কারাদন্ডে বা পাঁচশত টাকা পর্যন্ত জরিমানা দন্ডে বা উভয় প্রকার দন্ডনীয় হইবেন।