৮৩। সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের দখলভুক্ত কোন দালানে বা স্থানে সেই দালান বা স্থানের ভারপ্রাপ্ত কোন ব্যক্তির লাগাইয়া দেওয়া কোন বিজ্ঞপ্তি লংঘন করিয়া কেহ ধূমপান করিলে বা থুথু ফেলিলে উক্ত ব্যক্তি একশত টাকা পর্যন্ত জরিমানা দন্ডে দন্ডনীয় হইবেন।