৮০। যদি কেহ কোন রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে বা তার কাছে খোলা জায়গায় প্রস্রাব করিয়া উপদ্রব সৃষ্টি করে, অথবা তার হেফাজতে থাকা সাত বৎসরের কম বয়স্ক কোন শিশুর দ্বারা সেইরকম কাজ করায় বা থুথু অথবা কোন পরিত্যক্ত জিনিসপত্র বা আবর্জনাদি নিক্ষেপ করে যাহাতে পথচারী বিরক্ত হয়, তবে সে ব্যক্তি দুইশত টাকা পর্যন্ত জরিমানা দন্ডে দন্ডনীয় হইবেন।