৮। (১)ইন্সপেক্টর ও অন্যান্য শ্রেণীর অধস্তন অফিসারদের সংখ্যা সরকার বিভিন্ন সময়ে নির্ধারণ করিয়া দিবেন। (২) পুলিশ কমিশনার কর্তৃক ইন্সপেক্টরগণ নিযুক্ত হইবেন এবং অন্যান্য সকল অধস্তন অফিসার এমন একজন ঊর্ধ্বতন অফিসার কর্তৃক নিযুক্ত হইবেন, যিনি ডেপুটি কমিশনার অপেক্ষা নিম্ন পদমর্যাদা সম্পন্ন নহেন এবং পুলিশ কমিশনার এই বিষয়ে লিখিত আদেশ দ্বারা যাহাকে নির্দিষ্ট করিয়া দিবেন। (৩) নির্ধারিত পদ্ধতি অনুসারে ও নির্ধারিত শর্তাবলীর অধীনে অধস্তন অফিসারগণকে নিযুক্ত করা হইবে। (৪) নিযুক্ত হইবার পর প্রত্যেক অধস্তন অফিসার ২য় তফসিলে বর্ণিত ফরমে পুলিশ কমিশনারের স্বাক্ষর ও সীলমোহর অথবা নিয়োগকারী ঊর্ধ্বতন অফিসারের স্বাক্ষর…