৭-ক। বাহিনীতে নিম্নবর্ণিত সকল শ্রেণীর বা যেকোন শ্রেণীর অধস্তন অফিসার থাকিতে পারিবে এবং তাহাদের পদমর্যাদা নিম্নলিখিত ক্রমানুসারে হইবে। (ক) ইন্সপেক্টর, (খ) সাব-ইন্সপেক্টর, (গ) সার্জেন্ট, (ঘ) অ্যাসিষ্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, (ঙ) হেড কনস্টেবল, (চ) নায়েক, (ছ) কনষ্টেবল।