৭৯। পুলিশ কমিশনার দ্বারা নির্ধারিত কোন বিধির বিরূদ্ধাচরণ করে কেউ যদি কৌতুক, সঙ্গীত বা এমন অন্য কোন অনুষ্ঠান করেন যাহাতে জনতা আকৃষ্ট হইতে পারে, অথবা যদি বিরাট আকারের বিজ্ঞাপন, ছবি, মূর্তি বা প্রতীক কোন রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে এমনভাবে স্থাপন করেন যাহাতে যাত্রীদের চলাচল বাধাপ্রাপ্ত হইতে পারে বা পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের বিরক্তির কারণ হইতে পারে তবে সেই ব্যক্তি দুইশত টাকা পর্যন্ত জরিমানা দন্ডে দন্ডনীয় হইবেন।