৭৮। কেহ যদি শান্তিভঙ্গের উস্কানি দেওয়ার উদ্দেশ্যে বা যাহাতে শান্তিভঙ্গ হইতে পারে এজন্য কোন রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে কোনরূপ হুমকি দেন বা গালিগালাজপূর্ণ বা অপমানজনক কথা ব্যবহার করেন তবে তিনি দুইশত টাকা পর্যন্ত জরিমানা দন্ডে দন্ডনীয় হইবেন।