৭৭। যদি কেহ কোন রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে কোন যাত্রীকে বিরক্ত করেন, পীড়ন করেন, ধাক্কা দেন অথবা গতিরোধ করেন, অথবা যদি লম্ফ-ঝম্ফ, ভীতিজনক অঙ্গভঙ্গী, চেঁচামেচি বা চিৎকার দ্বারা নিজের ইচ্ছায় কোন পশুকে ভয় দেখাইয়া বা অন্য কোনভাবে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা ব্যাহত করেন তবে সেই ব্যক্তি দুইশত টাকা পর্যন্ত জরিমানদন্ডনীয় হইবেন।