৭৫। যদি কেউ কোন রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে বা সেখান হইতে দেখা যায় এমন স্থানে স্বেচ্ছায় এবং অশালীনভাবে নিজ দেহ এমনভাবে দেখান যাহা রাসত্মা বা সাধারণের ব্যবহার্য স্থান হইতে এবং গৃহ বা দালানের ভিতর হইতে হোক বা হোক, দেখা যায় অথবা রাস্তার বা সাধারণের ব্যবহার্য স্থানে বা কোন অফিসে, স্টেশনে বা অবতরণ ক্ষেত্রে যদি অশালীন ভাষা ব্যবহার করেন বা অশালীন, অসংযত বা উচ্ছৃংল আচরণ করেন, তবে তিনি তিন মাস পর্যন্ত মেয়াদের কারাদন্ডে অথবা পাঁচশত টাকা পর্যন্ত জরিমানা দন্ডে অথবা উভয় প্রকার দন্ডনীয় হইবেন।