৭৪। যদি কেহ কোন রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে অথবা সেখান থেকে দৃষ্টিগোচরে কোন গৃহ বা দালানের ভিতরে থেকে হোক বা না হোক এমনভাবে নিম্নলিখিত কোন কাজ করেন যাহাতে কোন রাসত্মা বা সাধারণের ব্যবহার্য স্থান হইতে তাহা দেখা বা শোনা যায়- (ক) পতিতাবৃত্তির জন্য কথা, অঙ্গভঙ্গি বা অশস্নীল দেহ ভঙ্গির দ্বারা কাহারও মনোযোগ আকর্ষণ করা বা মনোযোগ আকর্ষণের চেষ্টা করা; অথবা (খ) পতিতাবৃৃত্তির জন্য কোন ব্যক্তিকে আহ্বান করা বা বিরক্ত করা; তবে সেই ব্যক্তি তিন মাস পর্যন্ত মেয়াদের কারাদন্ডে অথবা পাঁচশত টাকা পর্যন্ত জরিমানাদন্ডে অথবা উভয় প্রকার দন্ডনীয় হইবেন।