৭৩। এক্ষেত্রে পুলিশ কমিশনারের আদেশক্রমে নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোন রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে বা তাহার কাছে বা সেখান হইতে দৃশ্যমান কোন পশু জবাই করিলে বা পশুর মৃতদেহ বা চামড়া পরিষ্কার করিলে সেই ব্যক্তি পাঁচশত টাকা পর্যন্ত জরিমানা দন্ডে দন্ডনীয় হইবেন।