৭২। কোন ব্যাক্ত যদি কোন রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে কোন যানবাহন বা যানবাহনের অংশবিশেষ নির্মাণ করিয়া থাকেন অথবা দুর্ঘটনার দরূণ ঘটনাস্থলেই মেরামত জরূরী হওয়া ছাড়া কোন যানবাহন বা যানবাহনের অংশ মেরামত করিয়া থাকেন, অথবা তাহাতে কোন উৎপাদন বা অন্য কাজ চালান যাহার ফলে যানবাহন চলাচলের অসুবিধা সৃষ্টি হইয়া থাকে অথবা জনসাধারণ বা পার্শ্ববর্তী স্থানের বাসিন্দাগণ বিরক্ত হইয়া থাকেন, তাহা হইলে সেই ব্যক্তি এক বৎসর পর্যন্ত মেয়াদের কারাদন্ডে অথবা দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা দন্ডে অথবা উভয় প্রকার দন্ডনীয় এবং সংশিস্নষ্ট যানবাহন সরকারে বাজেয়াপ্ত করা যাইবে।