৭১। কোন ব্যক্তি পুলিশ কমিশনার কর্তৃক অনুমতি প্রদত্ত সময় বা স্থান ছাড়া যদি অন্য কোন সময়ে বা স্থানে কোন পশু বা যানবাহন ভাড়া দেন বা বিক্রয় করিবার জন্য রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে প্রদর্শন করেন অথবা কোন পশু বা যানবাহন পরিষ্কার করেন তাহা হইলে সেই ব্যক্তি একশত টাকা পর্যন্ত জরিমানা দন্ডে দন্ডনীয় হইবেন।