৭০। কোন ব্যক্তি যদি কোন রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে- (ক) অবহেলার সহিত কোন পশু এমন ভাবে ছাড়িয়া দেন যাহাতে কোন ব্যক্তি বা জনত্মুর বিপদ, ক্ষতি, আতংক বা বিরক্ত সৃষ্টি হইতে পারে; অথবা (খ) কোন হিংস্র পশু বা অন্যকোন জনত্মুকে শিকল না পড়াইয়া ছাড়িয়া দেন; অথবা (গ) কোন কুকুর বা অন্য কোন জনত্মুকে কোন ব্যক্তি বা জনত্মুকে আক্রমণ করিবার জন্য লেলিয়ে দেন; তবে সেই ব্যক্তি পাঁচশত টাকা পর্যন্ত জরিমানা দন্ডে দন্ডনীয় হইবেন।