৭। (১) সরকার একজন পুলিশ কমিশনার নিযোগ করিবেন, যিনি ইন্সপেক্টর-জেনারেলের নিয়ন্ত্রণাধীনে এই অধ্যাদেশে বর্ণিত ক্ষমতাবলী প্রযোগ করিবেন এবং কর্তব্যসমূহ পালন করিবেন। (২) সরকার এক বা একাধিক অতিরিক্ত পুলিশ কমিশনার, ডেপুটি পুলিশ কমিশনার এবং সহকারী পুলিশ কমিশনার নিযোগ করিবে, যাহারা পুলিশ কমিশনারকে স্থায়ী ক্ষমতা প্রয়োগে এবং কর্তব্য সম্পাদনে সাহায্য করিবেন। পুলিশ কমিশনার সাধারণ অথবা বিশেষ আদেশক্রমে যেরূপ ক্ষমতা ও কর্তব্য তাহাদের উপর ন্যস্ত করিবেন, তাহারা তদ্রূপ ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য সম্পাদন করিবেন। (৩) সরকার বিভিন্ন সময়ে যেরূপ নির্ধারণ করিবেন তদ্রূপ পদ্ধতিতে এবং তদ্রূপ শর্তাবলী সাপেক্ষে পুলিশ কমিশনার,…