৬৯। কোন ব্যক্তি যদি পুলিশ কমিশনার কর্তৃক নির্ধারিত কোন নিয়ম লংঘন করিয়া কোন জিনিস বিক্রয়ের জন্য কোন রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে কোন ষ্টল, বুথ, বোর্ড বা ঝুড়িতে বা অন্য কোনভাবে উম্মুক্ত রাখে, তাহা হইলে সে ব্যক্তি পাঁচশত টাকা পর্যন্ত জরিমানা দন্ডে দন্ডনীয় হইবেন।