৬৮। কোন ব্যক্তি যদি নিম্নরূপভাবে কোন রাস্তায় বা সাধারণের ব্যবহার্য স্থানে প্রতিবন্ধক সৃষ্টি করেন- (ক) যে গাড়িতে মালপত্র বোঝাই করিতে বা যাহা হইতে মালপত্র নামাইতে হইবে অথবা যে গাড়িতে যাত্রী উঠাইতে বা যাহা হইতে যাত্রী নামাইতে হইবে, সেই গাড়ি সেইরকম প্রয়োজনের অতিরিক্ত সময় সেই স্থানে দাঁড় করাইয়া রাখিয়া; অথবা (খ) সে স্থানে কোন গাড়ি ফেলিয়া অন্যত্র চলিয়া যাইয়া; তবে সেই ব্যক্তি একশত টাকা পর্যন্ত জরিমানা দন্ডে দন্ডনীয় হইবেন।