৬৭। কোন ব্যক্তি যদি পায়ে চলার পথে প্যারাম্বুলেটর ছাড়া অন্য কোন গাড়ি চালান, চড়িয়া বেড়ান, ঠেলিয়া নিয়া যান, নড়াচড়া করান বা রাখিয়া যান, যাহাতে সে গাড়ি সেই পায়ে চলা পথে আড়াআড়িভাবে বা পথের উপরে থাকে, তবে সে ব্যক্তি একশত টাকা জরিমানা দন্ডে দন্ডনীয় হইবেন।