৬৬। কোন ব্যক্তি যদি রাস্তার বা সাধারণের ব্যবহার্য স্থানের এমন কোন অংশে কোন গাড়ি রাখিয়া যায় বা গাড়ি থামাইয়া রাখে, যেখানে গাড়ি দাঁড়াইয়া রাখা পুলিশ কমিশনার কর্তৃক নিষিদ্ধ, তবে সেই ব্যক্তি একশত টাকা পর্যন্ত জরিমানা দন্ডে দন্ডনীয় হইবেন।