৬৩। কোন ব্যক্তি ৩৮,৩৯ বা ৪০ ধারা অনুসারে প্রদত্ত কোন আদেশ লংঘন করিয়া মহানগরী এলাকায় প্রবেশ করিলে বা ফেরৎ আসিলে অথবা ৪৫ (২) ধারা অনুসারে মঞ্জুরীকৃত অনুমতিসহ উক্ত এলাকায় প্রবেশ বা ফিরে আসিবার পর অনুমতিপত্রে নির্দিষ্ট সময় শেষ হইলেও উক্ত এলাকার বাহিরে চলিয়া যাইতে ব্যর্থ হইলে দুই বৎসর পর্যন্ত কারাদন্ডে অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা দন্ডে অথবা উভয় প্রকার দন্ডনীয় হইবেন।