৫৩। কোন পুলিশ অফিসার যদি তাহার হেফাজতে আটক কোন ব্যক্তির প্রতি বিনা কারণে ব্যক্তিগত জুলুম করেন অথবা কোন আসামীকে কোন ভীতি প্রদর্শন করেন, অথবা আইন মোতাবেক তাহাকে গ্রেফতার না করিবার প্রতিশ্রূতি দান করেন, তাহা হইলে তিনি এক বৎসর মেয়াদ পর্যন্ত কারাদন্ডে অথবা দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা দন্ডে অথবা উভয় প্রকার দন্ডিত হইবেন।