৫২। কোন পুলিশ অফিসার যদি অমার্জিত বা অশালীনভাবে অথবা বিনা প্রয়োজনে কোন ব্যক্তিকে তল্লাশী, আটক বা গ্রেফতার করেন, অথবা কোন ব্যক্তির সম্পত্তি আটক করেন, তবে তিনি এক বৎসর পর্যন্ত মেয়াদের কারাদন্ডে অথবা দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা দন্ডে অথবা উভয় প্রকার দন্ডনীয় হইবেন।