৫১। কোন পুলিশ অফিসার যদি আইনসঙ্গত ক্ষমতা ছাড়া বা যৌক্তিক কারণ ছাড়া কোন দালানে, নৌযানে বা স্থানে প্রবেশ করেন বা তল্লাশী করেন অথবা অন্য কোন ব্যক্তিকে প্রবেশ করান বা কারও দ্বারা তল্লাশী করান, তবে তিনি এক বৎসর পর্যন্ত মেয়াদের কারাদন্ডে অথবা দুই হাজার টাকা পর্যন্ত জরিমানা দন্ডে অথবা উভয় দন্ডনীয় হইবে।