৫০। কোন পুলিশ অফিসার যদি বাহিনী হইতে বাদ পড়িবার ঠিক পরেই তাহার নিযুক্তির সার্টিফিকেট, অথবা অস্ত্রশস্ত্র, সাজ-সরঞ্জাম, পোশাক ও অন্যান্য যাহা কিছু তাহার অঙ্গীকার পালনের জন্য সরবরাহ করা হইয়াছিল, তাহা ফেরত দিতে স্বেচ্ছায় অবহেলা বা অস্বীকার করেন, তবে তিনি তিন মাস পর্যন্ত মেয়াদের কারাদন্ডে অথবা ৫০০ শত টাকা পর্যন্ত জরিমানা দন্ডে অথবা উভয় প্রকার দন্ডনীয় হইবে।