৫। (১)ঢাকা মহানগরী এলাকার জন্য একটি স্বতন্ত্র পুলিশ বাহিনী থাকিবে যাহা ঢাকা মহানগরী পুলিশ নামে অভিহিত হইবে। (২) সরকার বিভিন্ন সময়ে যেরূপ নির্দেশ দান করিবেন তদ্রূপ সংখ্যক বিভিন্ন পদমর্যাদার অফিসার লইয়া তদ্রূপ পদ্ধতিতে এই বাহিনী গঠিত হইবে এবং ইহার সংগঠন ও তদ্রূপ হইবে।