৪৬। কোন ব্যক্তিকে ১০ ধারা অনুসারে সহায়ক পুলিশ অফিসার নিয়োগ করা হইয়া থাকিলে সেই ব্যক্তি যদি যথার্থ কারণ ব্যতীত উক্ত পদে চাকরি করিতে অস্বীকার করেন, অথবা তাহার কর্তব্য পালনের জন্য আইনসঙ্গতভাবে দেওয়া কোন আদেশ বা নির্দেশ পালন করিতে অস্বীকার করেন, তাহা হইলে সেই ব্যক্তি দুইশত টাকা পর্যন্ত জরিমানা দন্ডে দন্ডনীয় হইবে।