৪৫। (১) ৩৮, ৩৯ অথবা ৪০ ধারা অনুসারে উলিস্নখিত আদেশবলে যাহাকে মহানগরী এলাকার বাহিরে চলিয়া যাইবার নির্দেশ দেওয়া হইয়াছে এরকম কোন ব্যক্তি যদি- (ক) নির্দেশ অনুসারে চলিয়া যাইতে ব্যর্থ হন; অথবা (খ) চলিয়া যাইবার পর সেই আদেশে নির্দিষ্ট সময়ের মধ্যে (২) উপধারা অনুসারে পুলিশ কমিশনারের অনুমতি ব্যতীত পুনরায় মহানগরী এলকায় প্রবেশ করেন। তবে পুলিশ কমিশনার তাহাকে গ্রেফতার করাইতে পারিবেন এবং উক্ত এলাকার বাহিরে তাঁহার দ্বারা নির্দিষ্ট কোন স্থানে অপসারিত করিতে পারিবেন। (২) যাহার বিরূদ্ধে ৩৮, ৩৯ বা ৪০ ধারা অনুসারে কোন আদেশ দেয়া হইয়াছে পুলিশ কমিশনার সে রকম কোন ব্যক্তিকে অস্থায়ীভাবে ও শর্ত সাপেক্ষে মহানগরী এলাকায়…