৪৩। (১) কোন ব্যক্তি ৩৮, ৩৯ বা ৪০ ধারা অনুসারে প্রদত্ত কোন আদেশের দরূণ অসন্তুষ্ট হইলে আদেশ হইবার তারিখ হইতে ৩০ দিনের মধ্যে সরকারের নিকট আপীল করিতে পারিবেন। (২) এই ধারা অনুসারে আপীল স্মারকলিপির আকারে দায়ের করিতে হইবে। যেই আদেশের বিরূদ্ধে আপীল করা হইবে, তাহার বিরূদ্ধে আপত্তির কারণসমূহ স্মারকলিপিতে সংক্ষেপে সংযুক্ত করিতে হইবে এবং সংশিস্নষ্ট আদেশ বা তাহার অনুলিপি তাহার সাথে দাখিল করিতে হইবে। (৩) আপীল দায়ের হইবার পর সরকার আপীলকারীকে ব্যক্তিগতভাবে বা আইনজীবীর মাধ্যমে বক্তব্য পেশ করিবার যুক্তিসঙ্গত সুযোগ দান করিবে এবং তৎপর প্রয়োজনবোধে আরও অনুসন্ধানের পর যেই আদেশের বিরূদ্ধে আপীল হইয়াছে তাহা বহাল,…