৪২। (১) কোন ব্যক্তি সম্পর্কে ৩৮, ৩৯ বা ৪০ ধারা অনুসারে আদেশ দেয়ার আগে পুলিশ কমিশনার অবশ্যই সেই ব্যক্তির বিরূদ্ধে অভিযোগের সাধারণ প্রকৃতি সম্পর্কে এবং তাহার বিরূদ্ধে যে আদেশ দেয়া হইবে সেই সম্পর্কে তাহাকে লিখিয়া জানাইবেন এবং এগুলোর জবাব দেয়ার জন্য তাহাকে যুক্তিসঙ্গত সুযোগ দান করিবেন। (২) সেই ব্যক্তি যদি কোন সাড়্গীর জবানবন্দী গ্রহণ করিবার জন্য দরখাস্ত করেন তবে পুলিশ কমিশনার সেই সাড়্গীর জবানবন্দী গ্রহণ করিবেন; অবশ্য পুলিশ কমিশনার যদি মনে করেন যে বিরক্তি ও বিলম্ব ঘটানোর উদ্দেশ্যে উক্ত দরখাস্ত করা হইয়াছে, তবে সেইরূপ মনে করিবার কারণ লিপিবদ্ধ করিয়া তিনি সাড়্গ্য গ্রহণ করিবেন না। (৩) সেই ব্যক্তি তার…