৪০। যদি কোন ব্যক্তি নিম্নলিখিত অপরাধে দন্ডিত হইয়া থাকে- (ক) দন্ডবিধির (১৮৬০ সালের ৪৫ নং আইন) ১২ তম, ১৬ তম ১৭ তম অধ্যায় অনুসারে। (খ) দেহ-ব্যবসা দমন আইন (১৯৩৩ সালে ৬নং বঙ্গীয় আইন) অনুসারে; (গ) শুল্ক আইন (১৯৬৯ সালের ৪ নং আইন) অনুসারে; অথবা (ঘ) এই অধ্যাদেশের ৭৪, ৭৫, ৭৬, ৮১, ৮৬ বা ৮৮ ধারা অনুসারে তিন বা ততোধিক বার; সেই ক্ষেত্রে পুলিশ কমিশনারের যদি এইরূপ বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ থাকে যে, উক্ত ব্যক্তি পুনরায় একই অপরাধ বা একই আইন অনুসারে অন্য কোন অপরাধ করিতে পারেন, তবে তিনি লিখিত আদেশ দ্বারা সেই ব্যক্তিকে নির্দিষ্ট সময়ের মধ্যে মহানগরী এলাকার বাহিরে চলিয়া যাইবার এবং উক্ত এলাকায় প্রবেশ বা ফেরৎ…